শিবগঞ্জে র্যাবের অভিযানে ফেনসিডিলসহ যুবক আটক
২৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৩০ পিএম
ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের অভিযানে ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
সোমবার রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার ছোট টাপ্পু গ্রামে অভিযান চালিয়ে ১৯৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
আটককৃত যুবক উপজেলার তেলকুপি লম্বাপাড়ার মো. কামাল হোসেনের ছেলে মো. ইয়াকুব আলী(১৯)।
মঙ্গলবার সকালে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ, পিপিএম এর নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার ছোট টাপ্পু গ্রামস্থ তেলকুপি টু খাসেরহাট গামী পাঁকা রাস্তার পশ্চিমপার্শে¦ একটি আম বাগানের
অভিযান চালিয়ে ১৯৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মো. ইয়াকুব আলী কে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
































