শিবগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৫ এএম


শিবগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক

ছবি-সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লা দিয়াড় উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হারুন অর রশিদ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর বাহাদুর মোড়লটোলার মৃত সেরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নিজ বাড়ি থেকে হারুন অর রশিদকে আটক করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ রয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, ধর্ষণের অভিযোগ পাওয়া মাত্রই পুলিশের তৎপরতায় ধর্ষক হারুনকে আটক করা হয়।

এ ঘটনায় ধর্ষিতার পিতা মোশারফ হোসেন বাদি হয়ে থানায় মামলা করেন। এছাড়া ধর্ষিতার মেডিকেল পরীক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

Ads