শিবগঞ্জে অপহরণ মামলায় ভূমি কর্মকর্তা আব্দুস সোবহান গ্রেফতার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০১ এএম


শিবগঞ্জে অপহরণ মামলায় ভূমি কর্মকর্তা আব্দুস সোবহান গ্রেফতার

ছবি-সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বালুচর এলাকার আব্দুস সোবহান নামে এক ভুমি কর্মকর্তাকে অপহরণ মামলায় আটক করেছে থানা পুলিশ। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়ন ভূমি অফিসে সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি কানসাট বালুচর গ্রামের কলিমুদ্দিন ওরফে কাকু মন্ডলের ছেলে। শিবগঞ্জ থানার উপপরিদর্শক রিপন কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নিজ বাড়ি থেকে আবদুস সোবহানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অপহরণ, মারপিট, চুরি অপরাধে মামলা রয়েছে। গত ২ ফেব্রুয়ারী কানসাট হরিপুর এলাকার রমজানের ছেলে আমানুল্লাহ্ বাদি হয়ে শিবগঞ্জ থানায় আবদুস সোবহানসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার মামলা নং- ২, তাং- ০২ফেব্রুয়ারী ২০২০ইং।

মামলা সূত্রে জানা গেছে- গত ১৩ জানুয়ারী রাতে উপজেলার চককীর্তি ইউনিয়নের করিম বাজার এলাকার একটি রুটির দোকানের পার্শ্বে থেকে আমানুল্লাহকে অপহরণ করে ফাঁকা ষ্ট্যাম্পে সহি করে অজ্ঞাত স্থানে নিয়ে যান সোবহান ও তার লোকজন। পরে খবর পেয়ে স্থানীয়রা আমানুল্লাহকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। পরবর্তীতে সে থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বছরে উপজেলার শাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবদুস সোবহানের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে ঘুষ বাণিজ্যের অভিযোগে সদর উপজেলার আলাতুলি ইউনিয়ন ভূমি অফিসে বদলি করেন জেলা প্রশাসক।

এছাড়াও নিজ এলাকায় সরকারি চাকুরি দেয়ার নামে কয়েকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

Ads