শিবগঞ্জে শতভাগ বাল্য বিয়ে রোধে প্রস্তুতি সভা
০৫ মার্চ ২০২০, ০৫:৫০ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
জাতির পিতার জন্ম শত বার্ষিকীতে বাংলাদেশকে শতভাগ বাল্যবিয়ে রোধে সচেতনতা সৃষ্টিতে শিবগঞ্জে বিভিন্ন ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় বিনোদপুর ইউপির আয়োজনে ইউপি চত্বরে বাল্য বিয়ে রোধে সচেতন মূলক সভা অুনষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিনোদপুর কলেজের অধ্যক্ষ সেফাউর রহমান,সচিব আব্বাসী ইকবাল, প্যানেল চেয়ারম্যন জামিল উদ্দিনসহ ইউপির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধনগন, ইমামগণ সহ বিভিন্ন পেশারা মানুষ। একই ভাবে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে মনাকষা ইউনিয়ন পরিষদে। সকাল ১১টায় ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খুররমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আদিনা কলেজের অধ্যক্ষ মোহা: ওলিউর রহমান, মনাকষা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবহান মধূ,সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেরফানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইমামগনসহ বিভিন্ন পেশার মানুষ।
উল্লেখ্য যে শিবগঞ্জের অন্যান্য ইউনিয়নেও একই ভাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি প্রস্তুতি সভাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় শিবগঞ্জকে শতভাগ বাল্য বিয়ে রোধে বিভিন্ন ধরনের আলোচনা করা হয়।
































