শিবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ মার্চ ২০২০, ০৮:৪৪ পিএম


শিবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

ছবি-প্রতিদিনের চিত্র

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটিকে সামনে রেখে উপজেলা প্রশাসন, শিবগঞ্জ থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পক অর্পন ও জন্মশত বার্ষিকী কেক কাটেন।

মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ অর্পন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. শিমুল আকতার, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শামসুল আলম শাহ্, ভাইস চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম, শিবগঞ্জ উপজেলা শাখা আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবীর মুক্তা, সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম টুটুল খাঁন, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মো. বজলার রশিদ সনু।

পুষ্পার্ঘ অর্পন শেষে শিবগঞ্জ উপজেলা শেখ রাসেল শিশু পূর্বাসন কেন্দ্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর কেক কাটেন সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা এনজিও ফোরামের সভাপতি মো. তৌহিদুল আলম টিয়া, সাধারণ সম্পাদক মো. মঈন আলী প্রমূখ।

Ads