করোনা প্রতিরোধে গণসচেতনতায় আমরা সফল: এমপি শিমুল
৩০ মার্চ ২০২০, ০৭:৫০ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
জনবান্ধব সরকারের আমলে কোন অবস্থাতেই দরিদ্র অসহায় মানুষের খাবার ও ঔষধের অভাব হবে না ইনশাল্লাহ। আল্লাহর রহমতে সরকার সবকিছুই মজুদ রেখেছে। আমরা পর্যবেক্ষন করছি এবং সংঙ্গে সংঙ্গে তালিকা করছি। যারা অসহায় গরিব রয়েছে তাদের প্রয়োজন মত খাদ্যদ্রব্য, সাবান, মাস্কসহ বিভিন্ন ধরনের ত্রান বিতরন করা হবে। কিছু কিছু ত্রান ইতিমধ্যে বিতরন করা হয়েছে।
বিভিন্ন রোগীর পরীক্ষা করার জন্য চিকিৎসকদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। সচেতনতা সৃষ্টি করতে প্রশাসন,জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ নেতাকর্মীরা যেখানে আছে সেখান থেকে গণসচেতনতা সৃষ্টিতে কাজ করছে। সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে করোনা ভাইরাসের জীবাণূনাশক কল্পে বিচিং পাউডার পানিতে মিশিয়ে নিজ হাতে স্প্রে করার সময় ৪৩-চাঁপাইনবাবগঞ্জ -১শিবগঞ্জ আসনের সংসদ সদস্য আরো বলেন,করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে বিশেষ করে শিবগঞ্জের মানুষ অনেকটা সফল।
এ সময় তিনি নিজ হাতে স্প্রে করার সময় মুখে স্থানীয় জনগনের উদ্দেশ্যে করোনা ভাইরাস কি? প্রতিরোধে কি করা প্রয়োজন? কিভাব করতে হবে ? ইত্যাদি বিষয়ে দিক নির্দেশনা দিতে থাকেন। তিনি বলেন উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি হাট বাজারে বিভিন্ন স্তরের মানুষ স্বেচ্ছায় কাজ করায় মানুষ অনেক বেশী সচেতন হয়েছে। কমেছে গণজমায়েত। কমেছে খোলা বাজারে ভেজাল মুক্ত খাবার বিক্রী। বন্ধ হয়েছে বিভিন্ন দোকানপাট। প্রায় প্রতিটি মানুষই মাস্ক ব্যবহার করছে। দিনে একাধিক বার হাত ধোয়া অব্যহত রেখেছে।কোন স্থানেই ৫এর অধিক লোক জমায়েত হচ্ছে না।
তিনি আরো বলেন ইতিমধ্যে যে কয়েকটি গুজব ছড়ানো হয়েছিল তার মিথ্যা প্রমানিত হয়েছে। আল্লাহ্র রহমতে শিবগঞ্জ বা চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী নেই। এটি সম্ভব হয়েছে সর্বস্তরের মানুষের সচেতনতা সৃষ্টির মাধ্যমে। তারপর আমরা পিছুটান নয়। সামনে আরো কর্মসূচী ঘোষনা করা হয়েছে। যার মধ্যে রয়েছে উপজেলার প্রতিটি হাটবাজার, ইউনিয়ন পরিষদও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থান স্প্রে করা হবে। যার কাজ চলমান রয়েছে। করোনা ভাইরাসের কারণে হোম কোয়ারেন্টাইনে থাকা দীনমজুর সস্প্রদায়ের লোকজন যেনো না খেয়ে না থাকে সে জন্য পর্যপ্ত ত্রানের ব্যবস্থা করা হয়েছে। যা গত শনিবার থেকে বিতরণ হচ্ছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন করোনা ভাইরাস পরীক্ষা পূর্বক সনাক্ত করার জন্য চেষ্টা চলছে। আশা করি সফল হবো।অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন মনাকষাতে গণজমায়েতের কথা শুনেছি।ব্যাপক প্রচারও করেছি। তারপর প্রয়োজন বোধে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে হলেও মনাকষাসহ বিভিন্ন স্থানে গণজমায়েত বন্ধ করতেই হবে।এ সময় তার সংঙ্গে উপস্থিত থেকে স্বেচ্চায় কাজ করেছেন থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সদস্য তোহিদুল আলম টিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল উদ্দিন আহমেদ পলাশ,উপজেলা বঙ্গবন্ধ’ প্রজন্ম লীগের সভাপতি ও উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক জিয়াউল হক জিয়া, মনাকষা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুর রহমান মিজান প্রমুখ।
































