শিবগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসন-সেনাবাহিনীর সতর্কতা
০২ এপ্রিল ২০২০, ০৯:৫৭ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের ঘোষিত নির্দেশনা বাস্তবায়ন করতে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। পাশাপশি সরকারের ঘোষিত নির্দেশনা না মানতে সতর্কতা মূলক পরামর্শ দিয়ে ঘরে ফিরে যেতে বলেন।
এছাড়া কোন নির্দিষ্ট কারন ছাড়া বাড়ির বাইরে কেউ আসলে এবং মাস্ক ব্যবহার না করলে তাদের পথেমধ্যে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করে বাড়ি ফেরার কথা বলেন। বৃহষ্পতিবার সকাল থেকে থেকে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনা বাহিনীর সদস্যদের মাঠে কাজ করতে দেখা যায়।
এদিকে, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শামসুল আলম শাহ, ঔষধের দোকান, কাঁচা বাজারের জনসমগন না করতে এবং নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
এব্যাপারে ওসি মো. শামসুল আলম শাহ জানান, জনসাধারণদের সচেতন করতে ও সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে শিবগঞ্জ থানা পুলিশ সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কাজ করছে। পাশাপাশি সবজি বাজারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে পরামর্শ দেয়া হয়। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে দূরত্বতা বজায় রাখতে বলা হয়েছে।
তিনি আরো জানান, শিবগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারের জনসমগম থেকে বিরত রাখতে আমরা সর্বদা কাজ করছি। যারা বাড়ির বাইরে আসছেন, তাদের জিজ্ঞাসাবাদ করছি কি কারণে বাড়ির বাইরে এসেছে। সব মিলিয়ে বর্তমানে অতি জরুরী প্রয়োজন ছাড়া হাটে-বাজারে সকলকে না আসতে পরামর্শ দেয়া হয়।
































