শিবগঞ্জে করোনা উপসর্গে কিশোরের মৃত্যু, ১’শ পরিবার লকডাউন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ এপ্রিল ২০২০, ১০:০০ পিএম


শিবগঞ্জে করোনা উপসর্গে কিশোরের মৃত্যু, ১’শ পরিবার লকডাউন

ছবি সংগৃহীত

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে করোনার উপসর্গ নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব-শ্যামপুর বাঘারপাড়া গ্রামে বাড়িতেই রবিবার রাত ৮টার দিকে ১৪ বছর বয়সী ওই কিশোর মারা যায়। এ ঘটনায় গ্রামটির আশপাশের পরিবারগুলোকে সাবধানে চলাফেরার আহবান জানানো হয়।

শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল ইসলাম জানান, মৃত কিশোর রাজশাহীর শাহীন ক্যাডেট স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। তার বাবা জাহাঙ্গীর আলম নর্থ সাউথ ভার্সিটিতে চাকরি করায় ঢাকায় অবস্থান করছিলেন। ১৫ মার্চ তারা দেশের বাড়ি শিবগঞ্জে আসলে সে-ও বাড়ি আসে। গত ৩/৪ দিন যাবৎ তার মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে রবিবার রাতে নিজ বাড়িতে মারা যায়। এরপর বাঘারপাড়া গ্রামের প্রায় ১০০ পরিবার লকডাউন ঘোষণা করা হয় বলে জানান ইউনিয়ন চেয়ারম্যান খাইরুল ইসলাম। এলাকাবাসী জানায়, শনিবার বমি ও পাতলা পায়খানা এবং শরীরে জ্বর ছিল তার।

Ads