শিবগঞ্জে র‌্যাবের অভিযানে গ্রেফতার ১

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১০ জুলাই ২০২০, ০৯:৩৯ পিএম


শিবগঞ্জে র‌্যাবের অভিযানে গ্রেফতার ১

ছবি- প্রতিদিনের চিত্র

র‌্যাব ৫, রাজশাহীর সিপিসি ১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এর নেতৃত্বে শুক্রবার দুপুরে চাঁপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বোগলাউড়ি থেকে ২২ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মোঃ মুসা হক (৩০) কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। সে লক্ষীপুর বোগলাউড়ি মৃত সেন্টু হকের ছেলে।

উক্ত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Ads