গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা ও রাষ্ট্রীয় উন্নয়নে মিডিয়ার অসীম ভূমিকা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ জুলাই ২০২০, ১০:২৩ পিএম


গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা ও রাষ্ট্রীয় উন্নয়নে মিডিয়ার অসীম ভূমিকা

ছবি- প্রতিদিনের চিত্র

 

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেছেন, গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা ও রাষ্ট্রীয় উন্নয়নে মিডিয়ার অসীম ভূমিকা রেখে চলেছে। সুন্দরভাবে বেঁচে থাকার স্বার্থেই অধিক পরিমাণে গাছ লাগাতে হবে। গাছ আমাদের অকৃতিম বন্ধু, তাই গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করতে হবে।

অন্যদিকে, বিভিন্ন সময় মহামারি ও রাষ্ট্র পরিচালনা ক্ষেত্রে রাষ্ট্রীয় উন্নয়নের জন্য মিডিয়ি অপসীম ভূমিকা রাখছেন। বর্তমান সময়ে প্রাণঘাতী করোনা প্রাদুর্ভাবে জীবন বাঁজী রেখে মিডিয়ার কর্মী দেশের সার্বিক উন্নয়ন তুল ধরছে। রোববার দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজানে “মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’’ এমন শ্লোগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়াসহ অন্যরা। এর আগে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে শিবগঞ্জ প্রেসক্লাব, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও শিবগঞ্জ প্রবীণ হিতৈসী সংঘকে অনুদানের এককালিন ৩ লাখ টাকার চেক তুলে দেন ডা. শিমুল এমপি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে করোনা টেস্ট করার জন্য ডক্টরস সেফটি চেম্বার উদ্বোধন শেষে ডা. শিমুল এমপি বলেন, করোনাকালে সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন-জীবিকা রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে। বিশেষ করে নারী ও কিশোরীর প্রজনন স্বাস্থ্য এবং মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকারের কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে জনগণকে জনসম্পদে পরিণত করা সরকারের লক্ষ্য।

 

Ads