শিবগঞ্জে আশ্রায়ন-২ প্রকল্পের ১০টি ঘর নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ জুলাই ২০২০, ১০:০৩ পিএম


শিবগঞ্জে আশ্রায়ন-২ প্রকল্পের ১০টি ঘর নির্মাণ কাজের উদ্বোধন

ছবি- প্রতিদিনের চিত্র

 

“আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার”২০১৯-২০২০ অর্থবছরে আশ্রায়ন-২ প্রকল্পের অধীন যার জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় শিবগঞ্জ উপজেলায় ১০ টি ঘরের কাজের উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আমহেদ শিমুল।

মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের বাঁশতলা থেকে একযোগে ১০টি ঘর নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বী, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, স্থানীয় আওয়ামীলীগ নেতা আনোয়ার হাসান (আনু মিঞা) প্রমূখ।

এসময় সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, আওয়ামীলীগ সরকার গৃহহীন মানুষদের কথা চিন্তা করে ‘যার জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্পের আওতায়’ ঘরহীন ব্যক্তিদের ঘর নির্মাণ করে দিচ্ছেন। যেনো এসব গৃহহীন মানুষ আশ্রয়নের থাকতে পারে। তিনি আরো বলেন, “আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার”২০১৯-২০২০ অর্থবছরে আশ্রায়ন-২ প্রকল্পের অধীন ‘যার জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্পের আওতায়’ শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের ৪টি ঘরসহ মোট ১০ টি ঘরের কাজ উদ্বোধন করা হলো। এর প্রতিটি ঘরে ১ লাখ ২০ হাজার টাকা করে ব্যয় হবে।

Ads