সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানী রফতানি শুরু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২০, ১০:০৯ পিএম


সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানী রফতানি শুরু

ছবি- সংগৃহীত

 

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তোম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ দিয়ে নিষেধাজ্ঞা চার দিনপর  ভারত থেকে বিশেষ ব্যবস্থায় ২ শত মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশ আসা শুরু হয়েছে।

 

শনিবার ১৯( সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভারত থেকে আট ট্রাক পেঁয়াজ বাংলাদেশ  প্রবেশ করেছে বলে জানিয়েছেন পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর আমদানি - রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু জানান, ১৪ সেপ্টেম্বরের আগে খোলা  এলসির বিপরীতে  পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। অনুমতির পর শনিবার থেকে পেঁয়াজের ট্রাক আসা শুরু হয়েছে। সোনামসজিদের ওপারে ভাতের মহদীপুর স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় প্রায় ২শতের অধিক ট্রাক আটকা পড়ে আছে।

 

এ ব্যাপারে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস অফিসের সহকারী কমিশনার সাইদুর রহমান জানান,ভারত থেকে বিশেষ ব্যবস্থায় যখনই পেঁয়াজের ট্রাক গুলো আসবে তখনই পেঁয়াজগুলো ছাড় করা হবে।         

 

অন্য দিকে ভারত থেকে আসা এক ট্রাক চালক জানায় চার দিন আটকা পড়ার পর আসার অনুমতি পেয়েছি। এছাড়া বেশ কিছু ট্রাক পথে আছে বন্দরের  আসার জন্য। তবে আরও জানিয়েছেন পর্যায়ক্রমে পেঁয়াজ বাহী সব ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে।

Ads