চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালের সেপ্টিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ জানুয়ারি ২০২১, ০৬:২৯ পিএম


চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালের সেপ্টিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

ছবি- প্রতিদিনের চিত্র।

 

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুদিন পর হাসপাতালের সেপ্টিক ট্যাংকি থেকে রোহান (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহত রোহান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদ পাড়া এলাকার রাজমিস্ত্রি সুজন আলীর ছেলে।

 

 

 

জানা গেছে, গত ৩১ শে ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ হয় রোহান, সদর থানায় নিখোঁজের ঘটনা জানালে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা তৎপর হয়।

 

গতকাল শনিবার (২ জানুয়ারী) রাত আনুমানিক ৯ টার সময় শহরের বিভিন্ন মোড়ের সিসিটিভির ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে সদর হাসপাতালের পায়খানার সেপ্টিক ট্যাংকি থেকে নিখোঁজ রোহানের লাশ উদ্ধার করে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম খান।

 

এএসপি মাহবুব আলম জানায়; ৩১ ডিসেম্বর  নিখোঁজ হওয়ার পর থেকে শিশু রোহান কে উদ্ধার করতে সদর থানা ও জেলা গোয়েন্দা সংস্থা শহরের বিভিন্ন সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে সদর হাসপাতালের সিসিটিভি দেখে হাসপাতালের পশ্চিম দিকে পায়খানার সেপ্টিক ট্যাংকি থেকে শিশু রোহান এর মরদেহ উদ্ধার করে বলে নিশ্চিত করেন।

 

আরো পড়ুন: রামগড়ে বিজিবি কর্তৃক ১৪০টি কচ্ছপ উদ্ধার করে ফেনী নদীতে অবমুক্ত

 

খুনিকে গ্রেফতার করতে জেলার বিভিন্ন জায়গায় পুলিশ তৎপর রয়েছে বলে জানায় পুলিশ।

Ads