বেলকুচিতে বালুর ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ অক্টোবর ২০২১, ০৬:১৮ পিএম


বেলকুচিতে বালুর ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

ছবি- প্রতিদিনের চিত্র।

 

সিরাজগঞ্জের বেলকুচিতে বালুর ট্রাক চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করলে পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এসময় ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

 

বধুবার (২৭ অক্টোবর) দুপুরে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ন্যারামুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে।

 

নিহত রাজু মোল্লা (১৪) বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ন্যারামুড়ি গ্রামের হান্নান মোল্লার ছেলে। সে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

 

স্থানীয়রা  জানান, রাজু ভ্যানগাড়ী যোগে সোহাগপুর হাটে যাওয়ার পথে। এমন সময় পিছন থেকে একটি বালুর ট্রাক এসে ভ্যানগাড়ীটিকে ধাক্কা মারে। এসময় রাজু গুরত্বর আহত হয়। আহত অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এই জানান, মৃতদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক উদ্ধার করে থানায় হেফাজতে রাখা হয়। নিহতের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

Ads