বেলকুচিতে জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ নভেম্বর ২০২১, ০৫:২৬ পিএম


বেলকুচিতে জাতীয় সমবায় দিবস পালিত

ছবি- প্রতিদিনের চিত্র।

 

“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ বেলকুচিতে ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, উপজেলা প্রকৌশলী রইসুল আরেফিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হোসেনসহ সমবায়ের সদস্যবৃন্দ।

Ads