শিবগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নাবিলাহকে সম্মাননা ও নবীন সদস্যদের বরণ
২৯ জানুয়ারি ২০২২, ১০:৩৫ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শনিবার সকাল ১০ টায় অত্র প্রেসক্লাবে মুজিববর্ষে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার নির্ধারিত বিষয়ে জাতীয় পর্যায়ে প্রথম হওয়ায় নাবিলাহকে সম্মাননা স্মারক প্রদান এবং দুইজন নতুন সদস্য কে বরণ করে নিয়েছে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব।
নতুন সদস্যরা হচ্ছেন দেশের আইপি টিভি ৭১ বাংলা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নাদিম হোসেনও দৈনিক মানবকন্ঠ পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি আল-আমিন হোসেন
শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিয়াউল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক ফরহাদ আলী, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন উর রশীদ, নির্বাহী সদস্য তহিদুল আলাম টিয়া সহ শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য গণ।
































