গাইবান্ধা বানিয়ারজানে অসহায় শেফালীকে টিনের ঘর দিলেন অংকুর ফাউন্ডেশন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ আগস্ট ২০২১, ১১:৩৬ পিএম


গাইবান্ধা বানিয়ারজানে অসহায় শেফালীকে টিনের ঘর দিলেন অংকুর ফাউন্ডেশন

ছবি- প্রতিদিনের চিত্র।

 

গাইবান্ধা শহরের বানিয়ারজান গুয়ের ভিটায় অসহায় শেফালী রানীকে টিনের ঘর বিতরণ করলেন অংকুর ফাউন্ডেশন।

 

গাইবান্ধা সদর উপজেলার পৌর এলাকার পশু হাসপাতাল রোডের বানিয়ারজান গুয়ের ভিটার পাশে একটি মাত্র ছাপড়া চালার ঘরে বসবাস করতেন অসহায় শেফালী রবিদাস। স্বামীঃ বিশ্বনাথ রবি দাস ।

 

টাকার অভাবে মেরামত বা তৈরি  করতে পারছিলেন না পুরনো ঝুপড়িটি । ফলে খোলা ফুটো জরাজীর্ণ  আকাশের নীচে মানবেতর জীবনযাপন ও বসবাস করতেন শেফালী।

 

গাইবান্ধায় কাজ করছেন স্বেচ্ছাসেবী সংগঠন অংকুর ফাউন্ডেশন, সংস্থাটির স্বেচ্ছাসেবকরা অবগত হলে সংগঠনের পক্ষ থেকে  আজ রোববার (২২ আগষ্ট)  সেই অসহায় নারীকে টিনের ঘর প্রদান করেন অংকুর ফাউন্ডেশন স্বেচ্ছাসেবক পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক বিশিষ্ট সমাজসেবক সুকমল মজুমদার।

 

ঘরটি পেয়ে অসহায় নারীর মুখে  মিষ্টি হাসি, তিনি অংকুর ফাউন্ডেশন স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।

 

গাইবান্ধা অংকুর ফাউন্ডেশন স্বেচ্ছাসেবক  সুকমল মজুমদার বলেন, অংকুর ফাউন্ডেশন এর এটি ৫৫ তম আশ্রয়  ঘর প্রদান। অংকুর ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন অসহায় গরীব মানুষদের পাশে থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে চলছে। অংকুর ফাউন্ডেশন এই কার্যক্রম চলমান থাকবে।

 

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধার  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী রবীন সাহা, মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন  সহ অনেকেই।

Ads