গাইবান্ধা-৫ আসনে ভোটগ্রহণ চলছে

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ জানুয়ারি ২০২৩, ০৩:২১ পিএম


গাইবান্ধা-৫ আসনে ভোটগ্রহণ চলছে

ছবি- সংগৃহীত।

 

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

 

এর আগে গত ১২ অক্টোবর এ আসনে নির্বাচন চলাকালে ব্যাপক অনিয়মের কারনে ভোটগ্রহণ বন্ধ ঘোষিত হয়েছিল।

 

বুধবার সকাল থেকেই ভোট দিতে কেন্দ্রে আসছে ভোটাররা। তবে ঘন কুয়াশা ও শীতের কারণে প্রতিটি কেন্দ্রে সকালে ভোটারদের উপস্থিতি একেবারে কম দেখা গেছে। ভোট শুরুর পর ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এম এই উ একাডেমি কেন্দ্রে ভোটারের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি।

 

ফুলছড়ি ও সাঘাটা এ দুই উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। ১৪৫টি কেন্দ্রের মাধ্যমে ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Ads