ডিমের একটি অনবদ্য রেসিপি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ ডিসেম্বর ২০১৫, ০৬:৫৩ পিএম


ডিমের একটি অনবদ্য রেসিপি

ছবি-সংগৃহীত

ডিম অনেক রকম রেসিপিতে রান্না করা যায়, আবার ছোট-বড় সকলেই খেতে ভালোবাসেন। ঘরোয়া আয়োজনে তো বটেই, অতিথি আপ্যায়নের টেবিলেও ডিম জিনিসটা থাকেই। তাহলে আর দেরি যেন, চলুন আজ জেনে নিই "ভাপা ডিমের কোরমা" রেসিপিটি।    

উপকরণ :

# ডিম ৪-৬ টি

# পেঁয়াজ বাটা ১/৪ কাপ

# আদা বাটা ২ চা চামচ

# রসুন বাটা ১/৪ চা চামচ

# মরিচ গুঁড়ো ১/৪ চা চামচ(ইচ্ছা)

# নারকেল দুধ ১ কাপ

# ভাজা জিরা গুঁড়ো ১/২ চা চামচ

# গোটা গরম মশলা ৩ টি করে

# গুঁড়ো গরম মশলা ১/৩ চা চামচ

# তেজপাতা ১ টি

# কিশমিশ ৫/৬ টি

# পেঁয়াজ বেরেস্তা ১/৪ কাপ

# কাঁচামরিচ ৬-৭ টি

# তেল ১/৪ কাপ

# লবণ স্বাদমত

# চিনি স্বাদমত

প্রনালি :

  • ডিম কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি আর লবণ দিয়ে ফেটে একটা মুখবন্ধ স্টিলের টিফিন বক্সে ঢেলে ভাপিয়ে নিতে হবে।  ঠিক যেমন আমরা পুডিং বানাই।
  • একটা পাত্রে পানি দিয়ে তার উপর ডিমের বাটি বসিয়ে উপরে ভারী কিছু চাপা দিয়ে দিন।  ১৫-২০ মিনিটের মত লাগে।  মাঝে ঢাকনা তুলে চেক করে নিবেন পুরোটা হয়েছে কিনা।  হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে টুকরো করে কেটে নিন।  
  • প্যানে তেল গরম করে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা, রসুন, কাঁচামরিচ ও পেঁয়াজ বাটা দিয়ে কষান। মশলার কাঁচা ভাব চলে গেলে নারকেল দুধ দিন। আপনি গুঁড়ো নারকেল দুধ বা ক্যানড তরল দুধ দিয়েও করতে পারেন। 
  • কিছুক্ষণ কষিয়ে গরম মশলা গুড়া, জিরা গুড়া , কিশমশ ও লবণ দিয়ে ভালকরে মিশিয়ে দিন।
  • এবার ডিম ও কাঁচা মরিচ দিন, সাথে সামান্য পানি। ফুটে উঠলে বেরেস্তা ও চিনি দিয়ে মিশিয়ে দিন। একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলুন।
  • পোলাও বা ভাতের সাথে দারুণ জমবে।
Ads