বজ্রপাতের সময় যে দোয়া পড়তে হয়

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ মে ২০১৮, ০৫:৩৩ পিএম


বজ্রপাতের সময় যে দোয়া পড়তে হয়

প্রতিদিন দেশের কোথাও না কোথাও কালবৈশাখী ঝড়ে ধ্বংশকরে দিচ্ছে আমদের জীবন। সেই সঙ্গে বেড়ে যাচ্ছে বজ্রপাত। বজ্রপাতের গর্জন আমাদের অনেককেই কিছুটা সময়ের জন্য তটস্থ করে দেয়। অনেকে ভয়ে ছোটাছুটিও শুরু করে দেন। বজ্রপাতের সময় কী করা উচিত? সে বিষয়ে ইসলামে সুনির্দিষ্ট নির্দেশনা আছে। রাসুলুল্লাহ (স.) মেঘের গর্জন থেকে আশ্রয় লাভ করতে আল্লাহর কাছে দোয়া করতেন।

হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) হতে বর্ণিত তিনি বলেন, নবী কারিম (স.) যখন মেঘের গর্জন ও বজ্রপাতের শব্দ শুনতে পেতেন তখন এই দোয়া পড়তেন- আল্লাহুম্মা লা তাক্বতুলনা- বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা- বিআ’জা-বিকা ওয়া আ’-ফিনা- ক্বাবলা জালিক। (মুসনাদে আহমাদ তিরমিজি)

অর্থ: হে আল্লাহ! তুমি আমাদেরকে তোমার রোষের দ্বারা হত্যা করো না, তোমার শাস্তির দ্বারা আমাদেরকে ধ্বংস করো না, বরং এর পূর্বেই আমাদেরকে প্রশান্তি দান কর।

মহান আল্লাহ তাআলা এ দোয়ার মাধ্যমে বিশ্ব-মুসলিম উম্মাহকে বজ্রপাতের ভয়াবহতা ও ক্ষতি থেকে রক্ষা করুন। আমিন

Ads