কুলাউড়ায় সিএনজি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত-১
১৯ অক্টোবর ২০১৯, ০৩:০৭ পিএম
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাম্মণবাজারে যাত্রীবোঝাই সিএনজি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জমিরুন নেছা (৬০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে ও গুরুতর আহত হয়েছেন ৪ জন।
শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে ব্রাম্মণবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন চালক আবুল মিয়া(৩০),আসমা বেগম(৩২),মুসলিম উদ্দিন(৪০),মারজান বেগম (২৮)। আহতদের মধ্যে ৩ জনকে কুলাউড়া হাসপাতাল ও এক জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী দৈনিক অধিকারকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে যাত্রী নিয়ে একটি সিএনজি কুলাউড়ায় আসার পথে ব্রাম্মণবাজার নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে এক মহিলার মৃত্যু হয় এসময় চার জন আহত হন।
এ ঘটনায় সিএনজি চালকের অবস্থা বেশি গুরুতর বলে জানান তিনি।






















