কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ জানুয়ারি ২০২০, ০৭:২৭ পিএম


কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক

কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের মোবাশ্বির আলী (৪০) নামে ১ সদস্য আটক

মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের মোবাশ্বির আলী (৪০) নামে ১ সদস্যকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। মোবাশ্বির উপজেলার শরীফপুর ইউনিয়নের বাগজুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। সে কুখ্যাত ডাকাত এলাকাবাসীর দাবী।

থানা সূত্রে জানা যায়, সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান ও ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে এবং এসআই কানাই লাল চক্রবর্তী,সনক কান্তি দাস, রিয়াদুল ইসলাম ও আলমগির হোসেনসহ সঙ্গীয় ফোর্স এক অভিযানে চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, আটক মোবাশ্বির আলীর বিরুদ্ধে থানায় ৪ টি ডাকাতি মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে ।

ওসি আরো জানান, সে ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তাকে সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে ওসি জানান।

Ads