মাধবপুরে ভারতীয় গাঁজাসহ ৩ যুবক আটক
০৫ জুন ২০২০, ০৫:৪৫ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
মাধবপুর উপজেলার ধর্মঘর বাজার এলাকা থেকে আড়াই কেজি গাঁজা ৩ যুবক কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হল- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুর চরবাগড় গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে শাওন হোসেন(১৯), ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার গংগোধবাসা বাড়ী গ্রামের কালাম ফকিরের ছেলে সোহেল ফকির (২৩) এবং ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার মমিন হোসেনের ছেলে আকাশ হোসেন (২১)।
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী হবিগঞ্জের খবর কে জানান, শুক্রবার ৫ জুন সকালে ধর্মঘর বিওপির হাবিলদার মহসিন হোসেন এর নেতৃত্বে বিজিবির টহলদল ধর্মঘর বাজার এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ৩ যুবক কে আটক করে এবং তাদের নিকট থাকা ব্যাগ তল্লাশী করে ২ কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।






















