মাধবপুরে নতুন করে ৯জন করোনায় আক্রান্ত
১১ জুন ২০২০, ০৬:১১ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
হবিগঞ্জের মাধবপুর থানার ৮ পুলিশ সদস্যের করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে গত ৩ জুন মাধবপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাটিয়ারা গীতা রায় (৬৫) নামে এক স্বাস্থ্য কর্মী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর শনাক্ত হয়েছেন তিনি করোনা রোগী ছিলেন।
এব্যাপারে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন জানান, মাধবপুর থানার বেশ কজন পুলিশ সদস্যের করোনা উপসর্গ দেখা দেওয়ায় তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। এর মধ্যে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা আইইডিসিআরে ৮ জন পুলিশ সদস্যের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে । এ নিয়ে মাধবপুরে করোনা রোগীর সংখ্যা ১৭ জন। গত ৩ জুন কাটিয়ারা গ্রামের গীতা রায় (৬৫) নামে এক স্বাস্থ্য কমী করোনা রোগে মারা গেছেন। আক্রান্ত ৮ পুলিশকে আইসোলেশনে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।






















