মাধবপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপের চ্যাম্পিয়ন শাহজানপুর ইউনিয়ন পরিষদ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ জুন ২০২১, ০১:৫৭ এএম


মাধবপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপের চ্যাম্পিয়ন শাহজানপুর ইউনিয়ন পরিষদ


মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ অনুর্ধ-১৭ ছেলে ও মেয়ে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

৩১ মে সোমবার বিকেলে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে নোয়াপাড়া ইউ/পি পরিষদ এবং শাহজাহান ইউনিয়ন পরিষদের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয় এবং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ গোল্ডেন গোলের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়।ওই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, নোয়াপাড়া ইউ/পি চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ,শাহজাহানপুর ইউ/পি চেয়ারম্যান মোঃবাবুল হোসেন খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিলন মিয়া,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুকোমল রায়,সাংবাদিক আইয়ুব খান, শংকর পাল চৌধুরীসহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Ads