প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কাঁদলেন মাহমুদা
০৮ আগস্ট ২০২১, ০৮:৩২ পিএম
সংগৃহীত ছবি
গোয়ালেন তিনটি গাভীই ছিল মাহমুদার শেষ সম্বল। নিমর্ম চুর সেই গাভী তিনটিকে নিয়ে যায় রাতের আঁধারে। খবর পেয়ে অসহায় মাহমুদার বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে উপস্থিত হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুর ইসলাম মঈন।
রবিবার (৮ আগস্ট) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামে গিয়ে মাহমুদার হাতে প্রধানমন্ত্রীর উপহারের টাকা তুলে দেন ইউএনও।
এসময় মাহমুদা ও তার স্বামী প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে গিয়ে আবেগে আত্মহারা হয়ে পড়েন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের আশ্বস্ত করেন যে পুলিশের সহযোগিতায় চুরি হওয়া গরুগুলো উদ্ধার করার সবোর্চ্চ চেষ্টা করবেন এবং সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বানেশ্বর গ্রামের তারা মিয়ার ঘরের টিন খুলে তিনটি গাভী ও ১টি বাছুর চুরির ঘটনা ঘটে পরদিন দুপুরে চুরি যাওয়া বাছুরটি নিজে নিজে বাড়ীতে চলে আসলেও তার তিন গাভীর সন্ধান পাননি এখনও।
প্রতিদিনের চিত্র/রনি/এমএইচকে





















