কুলাউড়ায় ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন
২৪ আগস্ট ২০২১, ১১:৪৯ পিএম
মৌলভীবাজারের কুলাউড়ায় করোনা আক্রান্তসহ বিভিন্ন মুমূর্ষু রোগীদের চিকিৎসা সেবায় ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগষ্ট) দুপুরে ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদ হলরুমে প্রবাসীদের সংগঠন ‘স্ট্যান্ড ফর ব্রাহ্মণবাজার’ এর উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা চালু করা হয়।
ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেনের সভাপতিত্বে ও ইয়াকূব-তাজুল মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী বলেন, করোনার অতিমারীতে রোগীদের চিকিৎসায় সরকারের পাশাপাশি ফ্রি অক্সিজেন সেবার এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্ট্যান্ড ফর ব্রাহ্মণবাজার সংগঠনের জসীম চৌধুরী জানান, ফ্রি এই অক্সিজেন সেবার তত্ত¡াবধান করবেন ইউপি পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধগণ।





















