নিউইয়র্কে সিটির বোর্ড মেম্বার হলেন কুলাউড়ার সন্তান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৯ পিএম


নিউইয়র্কে সিটির বোর্ড মেম্বার হলেন কুলাউড়ার সন্তান

ছবি- প্রতিদিনের চিত্র।

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এ কমিউনিটি বোর্ডের মেম্বার হলেন কুলাউড়ার কৃতি সন্তান মাহবুবুর রহমান জুয়েল। তিনি কুলাউড়া পৌর শহরের উত্তর বাজারের বাসিন্দা মরহুম আতিকুর রহমান ঠিকাদারের একমাত্র ছেলে।

 

জুয়েল যুক্তরাষ্ট্র নিউইয়র্ক সিটির ব্রঙ্কস বোরো কমিউনিটি বোর্ড- ৭ এ বোর্ড সদস্য হিসেবে নিযুক্ত হন।

 

জুয়েল ১৯৯৮ ব্যাচে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের থেকে এসএসসি পাস করেন। কুলাউড়ার মধ্যে এই প্রথম কেউ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এ কমিউনিটি বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। কমিউনিটি বোর্ড সদস্য হওয়া একটি গুরুতর অঙ্গীকার, একজন কমিউনিটি বোর্ড সদস্য নিউইয়র্ক সিটির সরকারের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বোর্ডের সদস্য শহরের ভূমি ব্যবহার, বরাদ্দ এবং নগর পরিষেবা প্রদান, পৌর সুবিধা স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করেন।

 

এক প্রতিক্রিয়ায় বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক থেকে মুঠোফোনে মাহবুবুর রহমান জুয়েল জানান, গত আগস্ট মাসের ২২ তারিখ কমিউনিটি বোর্ডের প্রেসিডেন্ট কর্তৃক আমাকে বোর্ড সদস্য হিসেবে আগামী দুই বছরের জন্য মনোনীত করা হয়। সোমবার এ বিষয়ে আমার কাছে একটি চিঠি এসেছে।

Ads