জুড়ী থানা কমপ্লেক্স নতুন ভবনের ফলক উন্মোচন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১০ অক্টোবর ২০২১, ০২:৫৭ এএম


জুড়ী থানা কমপ্লেক্স নতুন ভবনের ফলক উন্মোচন

ছবি- প্রতিদিনের চিত্র।


আজ শনিবার (৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার জেলার জুড়ি থানার নবনির্মিত ভবনের ফলক উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো. শাহাব উদ্দিন এমপি।

 

এসময়ে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ও মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ নেছার আহমেদ এমপি, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমানসহ  রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জেলা উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দগণ ।

Ads