জুড়ীর ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ অক্টোবর ২০২১, ১২:৪২ পিএম


জুড়ীর ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

 

দ্বিতীয় ধাপের ইউপি পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউপিসহ ১৪টি জেলায় নিজেদের প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।

 

রোববার (১০ অক্টোবর) দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভা অনুষ্ঠিত হয়।

 

এ সভায় ইউনিয়ন পরিষদগুলোতে আওয়ামী লীগের এসব প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়। মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউপিতে নৌকার মনোনয়ন পেয়েছেন ৫ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের সংগঠক, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুল খালিক চৌধুরীর ছেলে জায়েদ আনোয়ার চৌধুরী, পশ্চিম জুড়ী ইউপি'র বর্তমান চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, পূর্ব জুড়ী ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদীর, গোয়ালবাড়ী ইউপি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ এবং সাগরনালে সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল নূর। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Ads