মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ অক্টোবর ২০২১, ০৮:২৮ পিএম


মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি- প্রতিদিনের চিত্র।


হবিগঞ্জের মাধবপুর উপজেলা বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চালিয়ে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা মাধবপুর বাজারে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।

 

১ টি আইসক্রিমের ফ্যাক্টরি, ১ টি হোটেল ও ১টি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই প্রতিষ্ঠান গুলোর বেকারির লাইসেন্স, আইসক্রিমে ক্ষতিকর রং মিশানো ও বনিক হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার পরিবেশন করার দায়ে ৩টি প্রতিষ্ঠানে মোট ১৪০০ হাজার জরিমানা আদায় করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন আহমেদ।

Ads