সাবেক এমপি ও শ্রীমঙ্গল পৌর মেয়র আহাদ মিয়ার মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ নভেম্বর ২০২১, ০৯:৩২ পিএম


সাবেক এমপি ও শ্রীমঙ্গল পৌর মেয়র আহাদ মিয়ার মৃত্যু

ছবি- সংগৃহীত ।

 

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সাবেক এমপি ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র  মো. আহাদ মিয়া অদ্য রোজ সোমবার (৮ নভেম্বর) সকাল ১০ টা ৫০ মিনিটের সময় ঢাকা বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। 

 

এই সাবেক এমপি মৃত্যুর আগে পর্যন্ত এই শ্রীমঙ্গল কমলগঞ্জে বহু উন্নয়ন মূলক কাজের মাধ্যমে জেলা বাসীর কাছে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আহাদ মিয়া বাধক্য জনিতসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

 

দীর্ঘ দিন ধরে ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভর্তি ছিলেন। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হলেও সত্যি যে এ পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেছেন। মৃত্যু কালে ওনার বয়স হয়েছিল আশি বছর। মৃত্যুর কালে ওনার জেলা জুড়ে বহু গুণগ্রাহী রেখে গেছেন। পরিবার সূত্রে জানা যায়, ওনার মরদেহ ঢাকা থেকে নিজ বসত বাড়ি শ্রীমগলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তবে কখন জানাযা অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত সঠিক কোন সিদ্ধান্ত বলতে পারেনি ।

Ads