শ্রীমঙ্গলে শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট
১০ নভেম্বর ২০২১, ০৪:৫৬ এএম
ছবি- সংগৃহীত।
শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় অদ্য রোজ মঙ্গলবার (৯ নভেম্বর) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রোডে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয় বিকেল ৪ ঘটিকা থেকে ৫টা পর্যন্ত। মোবাইল কোর্ট অভিযান উপস্থিত ছিলেনএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে মোঃ তানভির হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার এবং প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ বদরুল হুদা, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা।
এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় মোট ৬ জন গাড়ি চালকদের জরিমানা করা হয়। তার মধ্যে হবিগঞ্জ সিলেট বাস চালক ১জন ও ৫ টি ট্রাক চালক কে বিভিন্ন অংকে অর্থদন্ড প্রদান করা ও আদায় করা হয়।
৬ চালকের মোট জরিমানার সংখ্যা দাঁড়ায় ১৮ হাজার টাকা এবং মোট ৪টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়। এই অভিযানে পরিচালনা কালে সহযোগিতা করেন মৌলভীবাজার সদর থানা পুলিশ। এসময় উপস্থিত গাড়ীচালক ও শ্রমিকদের শব্দদূষণরোধে সচেতন করার পাশাপাশি বার্তামূলক অবগত করা হয় ।






















