যানজটে জগন্নাথপুরে সীমাহীন জনদূর্ভোগ
০৮ ডিসেম্বর ২০২১, ০৮:৫৩ পিএম
জগন্নাথপুরে যানজটে জনভোগান্তি, ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে যানজটে জনভোগান্তি চরমে পৌঁছেছে। ৮ ডিসেম্বর বুধবার দিনের অধিকাংশ সময় যানজট সৃষ্টি হয়েছে। শহরের প্রধান সড়ক পাগলা জগন্নাথপুর-রাণীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর মুক্তিযোদ্ধা মোড় থেকে নলজুর নদীর সেতুর মুখ পর্যন্ত র্দীঘ যানজট দেখা গেছে। প্রতিদিন যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হয়।
যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা টিএসআই জহিরুল ইসলাম ও কনস্টেবল চন্দন পাল যানজট নিরসনে প্রাণপন চেষ্টা করছেন। পৌর শহরের রাস্তা, ড্রেইন এবং ফুটপাতে গড়ে উঠা ভাসমান দোকান ও মূল সড়কের উপর যত্রযত্র গাড়ী পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হচ্ছে।
জগন্নাথপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতীক বরাদ্দের কারণে মানুষের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। পৌরশহরে মানুষের ভিড়ে ঠেলাঠেলি করে লোকজনকে চলাফেরা করতে দেখা গেছে। এরমধ্যে অনেকেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক ব্যবহার থেকে বিরত রয়েছেন।
জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের ইকড়ছই অস্থায়ী অটোরিকশা-টেম্পু স্ট্যান্ড, পৌর পয়েন্ট, ডাকবাংলো রোড ও হেলিপ্যাডসহ গুরুত্বপূর্ণ এলাকায় যানজট লেগেই ছিল। ফলে, সীমাহীন জনদূর্ভোগ পোহাতে হয় জনসাধারণকে।
এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম বলেন, আমরা এ ব্যাপারে দ্রæত ব্যবস্থা নিচ্ছি।






















