সিলেটে ভয়াবহ বন্যা: বিদ্যুৎহীন ৫০ হাজার পরিবার
২০ মে ২০২২, ০৪:২৩ পিএম
ছবি- সংগৃহীত।
সিলেটে বন্যার পানি ঢুকে পড়েছে বিদ্যুতের দুটি সাবস্টেশনে। এতে ৫০ হাজার পরিবার বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলে পর্যায়ক্রমে সংযোগ দেওয়া শুরু হবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
পাঁচ দিন ধরে পানিবন্দি সিলেট নগরবাসী। এতে নানা সমস্যার মাঝে তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় হাজার হাজার পরিবারকে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে।
বিদ্যুৎ না থাকায় ঘরে থাকা খাদ্য সামগ্রী নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি খাবার ও ব্যবহারের পানি সংকটে পড়েছেন বানভাসি মানুষরা।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আবদুল কাদির বলেন, দক্ষিণ সুরমা, উপশহরসহ কয়েকটি এলাকার বিদ্যুতের সাবস্টেশন পানিতে তলিয়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।






















