মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে চা শ্রমিকরা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ আগস্ট ২০২২, ০৮:০৯ পিএম


মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে চা শ্রমিকরা

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

চা শ্রমিকদের ৩শ টাকা মজুরি বৃদ্ধির আন্দোলনে ঢাকা-সিলেট মহাসড়কে চলছে বিক্ষাভ ও সমাবেশ ।

 

জানা যায়, গত কাল শ্রীমঙ্গলে চা-শ্রমিক নেতা ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকতারদের যৌথ  মিটিংয়ে শ্রমিকদের মজুরি ১৪৫ টাকা নির্ধারন করা হয়েছে।

 

চা বাগানের পঞ্চায়েত নেতারা এই সিদ্ধান্তকে মেনে না নিয়ে আজ রোববার (২০ আগষ্ট)  ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরের মুক্তিযোদ্ধ চত্বরে সকাল ১১ টা থেকে ২:৪৫ মিনিট প্রায় পর্যন্ত টানা  ৪ ঘন্টা অবরোধ করে রাখে চা শ্রমিকরা। বিক্ষাভ সমাবেশ লস্করপুর ভ্যালির সভাপতি রবীন্দ্র গড় ঘোষণা দেন আজকে মত তাদের  আগামী ২৩ আগষ্ট পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়েছে। যদি ২৩ তারিখ মঙ্গলবার এর মধ্যে দাবি মেনে না নেওয়া হলে।  তাহলে ২৪ আগষ্ট বুধবারে আবার মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করা হবে।

 

বিক্ষোভ  সমাবেশে শ্রমিক নেতারা বলেন, গত ১৩ দিন ধরে মালিক পক্ষ বিভিন্ন অজুহাত দেখিয়ে সময়ক্ষেপন করছেন। চা শ্রমিকদের ৩শ টাকার মজুরি বৃদ্ধির ন্যায্য দাবি মেনে নিচ্ছেন না। শ্রীমঙ্গল ও ঢাকায় শ্রম অধিদপ্তরর মহাপরিচালকের উপস্থিতে শ্রমিক পক্ষ ও মালিক পক্ষের বৈঠকে শ্রমিকদের দাবির প্রতি গুরুত্ব দেওয়া হয়নি। এ কারণে দেশের ১৬৮টি চা বাগানের শ্রমিকরা দাবি আদায় রাজপথে নামতে বাধ্য হয়েছে।

 

চা শ্রমিক নেতাদের নির্দেশ রোববার সকালে হবিগঞ্জর লস্করপুর ভ্যালির ২২ বাগানের হাজারা শ্রমিক শায়েস্তাগঞ্জ মহাসড়ক পয়েন্টে অবস্থান করে।


এদিকে  ১৩ দিন ধরে চা বাগান শ্রমিকরা কাজ বর্জন করায় চা কারখানা বন্ধ হয়েছে।  সংগ্রহ করা সবুজ চা পাতা পচে নষ্ট হয়ে যাচ্ছে । এছাড়া সেকশন থেকে দুটি পাতা একটি কুড়িঁ উত্তালন বন্ধ থাকায় চা বাগানে সবুজ চা পাতার উপরের অংশ অনেক বড় হয়ে যাওয়ায় এ বছর চায়ের উৎপাদন অনেক হ্রাস পাবে বলে বাগান  ব্যবস্থাপকরা  জানিয়েছেন।

 

Ads