এআইবিএল-এ ‘ওয়ার্কিং ক্যাপিটাল অ্যানালাইসিস’ কর্মশালা অনুষ্ঠিত
৩০ জানুয়ারি ২০১৭, ০৪:৫৪ পিএম
ছবি-সংগৃহীত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘ওয়ার্কিং ক্যাপিটাল অ্যানালাইসিস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২৮ জানুয়ারি, ২০১৭ তারিখে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহিম দুয়ারী এবং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার ও ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এফসিএমএ উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান কার্যালয় ও নির্ধারিত শাখার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্ট এর প্রধান জনাব- জালাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন একটি শরীয়াহ্ ভিত্তিক আধুনিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ইসলামী নীতি এবং আদর্শের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। তিনি শাখাসমূহে উন্নত গ্রাহকসেবা ও শরীয়াহ্র পুঙ্খানুপুঙ্খ পরিপালনের বিষয়ে সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন। এক্ষেত্রে বিভিন্ন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সকল নির্দেশনাসমূহ যথাযথ পরিপালনের বিকল্প নেই উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক সকলকে প্রশিক্ষলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের উপদেশ প্রদান করেন।



































