ফটিকছড়িতে পুলিশের বিশেষ অভিযান ১২ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ নভেম্বর ২০১৯, ০৫:৩১ পিএম


ফটিকছড়িতে পুলিশের বিশেষ অভিযান ১২ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার ও রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। সাম্প্রতিক সময়ে ফটিকছড়িতে সংঘটিত বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় তারা জড়িত বলে দবি পুলিশের।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং অচি সওদাগর বাড়ীর সোলায়মানের পুত্র মো. হাসান (৩৮), আলিম উল­াহ মুন্সীর বাড়ীর আবুল বশরের পুত্র মো. জাহাঙ্গীর (৪২), খতিজার বাপের বাড়ীর মৃত আবুল হোসেন চৌকিদারের পুত্র ওসমান (৩৫), দক্ষিণ ধুরুং এলাকার মৃত নুর আহাম্মদের পুত্র মো. আলমগীর (৩০), শায়রা পাড়ার মৃত ইলিয়াছ প্রকাশ মনার পুত্র মো. রহিম (৩০), উত্তর রাঙ্গামাটিয়া মৃত আবুল কালামের পুত্র মো. আলমগীর (৫৫), প‚র্ব মন্দাকিনি সফি বাবুর্চি বাড়ির আমির হোসেনের পুত্র সুমন (৩২), নাজরিহাটের মৃত কবির আহাম্মদের পুত্র মঞ্জুর আলম (৩২), ফকিরহাটের নুরুল ইসলামের পুত্র মো. সুমন প্রকাশ সোহেল (২৯), লেলাং হাদিনগর গ্রামের হাফেজ মাওলানা আমির হোসেনের পুত্র মো. রাশেদ (২২), প‚র্ব ধলই গার্জিয়ান পাড়া মো. বশরের পুত্র মো. রুবেল (২৬) ও ভোলা জেলার চরফ্যাশন উত্তর মাদ্রাজ এলাকার ইয়াছিন সারাং-এর পুত্র নূর নবী (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবুল আকতার বলেন, ‘শনিবার ও রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে ১২ জন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।’ আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সা¤প্রতিক ফটিকছড়িতে সংঘটিত বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে দাবী করে তাদের সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

 

Ads