ট্রেন দুর্ঘটনা নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ নভেম্বর ২০১৯, ১০:১৪ পিএম


ট্রেন দুর্ঘটনা নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের

ছবি - সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে আখাউড়া রেলওয়ে থানায় মন্দবাগ রেলওয়ে স্টেশন মাস্টার জাকির হোসেন চৌধুরী মামলটি দায়ের করেন। আখাউড়া রেললওয়ে থানার পরিদর্শক (ওসি) শ্যামল কান্তি দাস জানান, 'স্টেশন মাস্টার থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করেছেন।'

উল্লেখ্য, মঙ্গলবার ভোররাত পৌনে তিনটার দিকে মন্দবাগ রেলওয়ে স্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত এবং শতাধিক আহত হন।

Ads