রামগড়ে প্রথম দিনে প্রাথমিক ও এবতেদায়ী পরীক্ষায় অনুপস্থিত ৪৬ জন
১৭ নভেম্বর ২০১৯, ০৯:৩২ পিএম
খাগড়াছড়ি রামগড় উপজেলায় সারাদেশের ন্যায় এক যুগে প্রাথমিক ও এবতেদায়ী সহ সর্বমোট-১৩৪২জন পরীক্ষার্থী মধ্যে প্রথম দিনে অনুপস্থিত রয়েছে ৪৬জন।
কেন্দ্রের সদস্য সচিব ও উপজেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন জানান -রামগড় উপজেলায় ৫টি কেন্দ্রের মধ্যে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস কেন্দ্রে-৫৪১,বলিপাড়া স: প্রা: বিদ্যালয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্ম্রাচিং চৌধুরীর কেন্দ্রে-২২৪, পাতাছড়া স: প্রা: বিদ্যালয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম কেন্দ্রে-১৯২, জালিয়া পাড়া স: প্রা: বিদ্যালয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আবু ইউছুফ কেন্দ্রে- ৩০৪, বালুখালী আলো স: প্রা: বিদ্যালয়ে অতিরিক্ত দায়িত্বে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন কেন্দ্র দায়িত্বে- ৮১ জন কোমলমতি শিক্ষার্থী অংশ গ্রহন করছে। প্রথম দিনে রামগড় উপজেলায় ১৩৪৬ জন পরীক্ষার্থী মধ্যে ৪৬ জন পরীক্ষর্থী অনুপস্থিত রয়েছে। কি কারনে পরীক্ষার্থীগন অনুপস্থিত রয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি। এদিকে পরীক্ষা গ্রহন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত কেন্দ্র পরির্দশন কালে এ প্রতিনিধিকে জানান প্রথম দিনের প্রাথমিক ও এবতেদায়ী পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য- গত বছর রামগড় উপজেলায় ৫টি কেন্দ্রে ১৫১৫জন পরীক্ষার্থী মধ্যে ৫১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
































