খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ নভেম্বর ২০১৯, ১০:২৩ পিএম


খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

আগামী ২৪নভেম্বর রবিবার খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯নভেম্বর) সকালে জেলা শহরের পার্বত্য জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে বিশেষ বর্ধিত সভায় বক্তব্য প্রদান করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্ধাস্ত  নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সর্ম্পকিত টাস্কর্ফোসর চেয়ারম্যান (প্রতিমন্ত্রী)  ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি  কুজেন্দ্র লাল ত্রিপুরা-এমপিএসময় তিনি, সম্মেলকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের প্রতি মিলেমিশে কাজ করার অনুরোধ করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা আলীগের সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা রন বিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, সাবেক পাজেপ চেয়ারম্যান ও সম্মেলন প্রস্তুতির কমিটির আহবায়ক চাইথোঅং মারমা, নুরন্নবী চৌধুরী, পাজেপ সদস্য জাহেদুল আলমসহ জেলা, উপজেলা, পৌর শহর, ইউউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেয়।

Ads