রামগড়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
১৪ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৪ পিএম
সারা দেশের ন্যায় রামগড়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) সারোয়ার উদ্দীন, রামগড় থানা অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান,রামগড় সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মংসাজাই মারমা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান।
এসময় শহীদ বুদ্ধিজীবিদের স্মরণ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনসুর আহাম্মদ, সাবেক ইউপি চেয়ারম্যান শের আলী ভূঁইয়া, সাবেক জেলা শিক্ষা অফিসার রামেশ্বর শীল, স্থানীয় সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু প্রমুখ। এতে আরো সরকারী -বেসরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।
































