চাঁদপুর মৈশাদীতে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ ডিসেম্বর ২০১৯, ০৬:২৯ পিএম


চাঁদপুর মৈশাদীতে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন

মৈশাদী ইউনিয়নে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন। ছবি- প্রতিদিনের চিত্র

চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় মৈশাদী তালতলা বাজারে আনোয়ার হোসেন খান মার্কেটে ফিতা কেটে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাবেক সচিব বীর প্রতিক মমিন উল্ল্যাহ পাটওয়ারী।

আলহাজ্ব প্রফেসার হাফেজ মোহাম্মদ বশির উল্ল্যা (এমএ ডাবল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, প্রধান আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন এশিয়া ব্যাংকের চাঁদপুর সদর বাঞ্চের ব্যবস্থাপক সৌরন রায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী এরশ্বাদ মিজি, চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা,দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর প্রেসক্লাবে সহ-সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মির্জা জাকির, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন,জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম পাটওয়ার ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শ্রেষ্ঠ, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক। মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন হামানকদ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ জামাল খান, সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সালে আহম্মেদ জিন্নাহ প্রমুখ।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, আমির খান, ব্যবসায়ী আবু সাঈদ, ফারুক খান, হামানকদ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবদুস সাত্তার মাষ্টার, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বোরহান বেপারী, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাশেদ জাহান তুষার খান, চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ কো অডিনেটর মকবুর আহম্মেদ মজুমদার, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান, মৈশাদী ইউনিয়ন যুবদলের সভাপতি ফরিদ বেপারী, সাধারন সম্পাদক বাবুল মৃধা কালু, প্রানী সম্পদ এ আই টেকনিশিয়ান মোঃ শরীফ খানসহ ব্যবসায়ী, রাজনীতিবিদ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Ads