হাইমচর উপজেলায় ফের নুর হোসেন চেয়ারম্যান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ জানুয়ারি ২০২০, ০৩:৪০ পিএম


হাইমচর উপজেলায় ফের নুর হোসেন চেয়ারম্যান

নূর হোসেন পাটওয়ারী

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম পদ্ধতিতে পঞ্চম হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ৩১টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ হয়।

নির্বাচনে চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মত নৌকা প্রতীক নিয়ে নূর হোসেন পাটওয়ারী ৪৪২৮ ভোট বেশি পেয়ে জয় লাভ করেছেন। ভাইস চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগ সমর্থিত মাইক প্রতীক নিয়ে জাহাঙ্গীর বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে শাহনাজ বেগম জয় লাভ করেছেন।

নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নূর হোসেন পাটওয়ারী নৌকা প্রতীকে ১৬ হাজার ১শত ৫১ ভোট পান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোতালেব জমাদার আনারস প্রতীকে ১১ হাজার ৭শত ২৩ ভোট পান। ভোটের ব্যবধান ৪৪২৮। ধানের শীষ প্রতীকে ইসাহাক খোকন ৪ হাজার ২শত ১৭ ভোট পান। ভাইস চেয়ারম্যান পুরুষ মাইক প্রতীক নিয়ে জাহাঙ্গীর হোসেন বেপারী ১৯ হাজার ১শত ৬৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক পেয়েছেন ৮ হাজার ৪শত ৪৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী তালা প্রতীকের কামরুল ইসলাম পেয়েছেন ২৭শত ৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাঁস প্রতীক নিয়ে ১৭ হাার ২শত ৬৮ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষের প্রার্থী ১৪ হাজার ৬শত ৭৩ ভোট পেয়ে পরাজীত হন।

তিন স্তরের নিরাপত্তায় তিন প্লাটুন বিজিবি, র‌্যাবের ১০টি মোবান সদস্য নির্বাচনি মাঠে কাজ করেছেন। তীব্র শীত ও কুয়াশা উপ‌ক্ষো ক‌রে নারী-পুরুষ ভোটারগন ভোট কেন্দ্রে হাজির হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন।

Ads