রামপুরে আলগী পাঁচগাঁ ডিজিটাল পোস্ট অফিসের উদ্বোধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ জানুয়ারি ২০২০, ০৭:৩৩ পিএম


রামপুরে আলগী পাঁচগাঁ ডিজিটাল পোস্ট অফিসের উদ্বোধন

রামপুর ইউনিয়নে আলগী পাঁচগাঁ ডিজিটাল পোস্ট অফিসের উদ্বোধন

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে আলগী পাঁচগাঁ ডিজিটাল পোস্ট অফিসের উদ্বোধন করা হয়েছে।  বুধবার সকাল ১০টায় ছোটসুন্দর বাজারে ৫নং রামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মমিন উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে
ডিজিটাল পোস্ট অফিসের উদ্যােক্তা, ব্যবস্থপনা ও পরিচালক আব্দুল্লাহ হীল মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগের ডেপুটি পোস্ট মাষ্টার জেনারেল সঞ্জিত চন্দ্র পন্ডিত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজিগঞ্জ উপ-বিভাগের পোস্ট অফিস পরির্দশক কাঞ্চন সাহা,  রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারী, সাধারন সম্পাদক মহসিন খান, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ হিল মারুফ, রামপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলী হোসেন প্রমুখ।

Ads