আত্মসমর্পণ করেছে ২১ জন ইয়াবা কারবারি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫১ এএম


আত্মসমর্পণ করেছে ২১ জন ইয়াবা কারবারি

ছবি-প্রতিদিনের চিত্র

আজ সোমবার বিকালে, টেকনাফ সরকারি কলেজ মাঠে সারিবদ্ধভাবে মঞ্চে উঠে পুলিশের ডিআইজির হাত থেকে একে একে ফুল নেন ২১ ব্যক্তি। যারা প্রশাসনের তালিকায় ইয়াবা কারবারি ও হুন্ডি ব্যবসায়ী হিসেবে চিহ্নিত। অবৈধ এ ব্যবসা ছেড়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা আত্মসমর্পন করেন।
দ্বিতীয় দফায় কক্সবাজারের টেকনাফে পুলিশের কাছে আত্মসমর্পন করেছে ২১ জন ইয়াবা কারবারি । এ নিয়ে দু’দফায় ১২৩ জন ইয়াবা কারবারি আত্মসমর্পন করলো।

সরকার মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা পর গত এক বছরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে ২৮০ জন। কিন্তু, এখনও বন্ধ হয়নি সীমান্তে ইয়াবা পাচার। তাই ইয়াবা বিস্তার রোধে আত্মসমর্পন নয়, কঠোর আইনী পদক্ষেপের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার দাবি সুশীল সমাজের।

আর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক জানান, ইয়াবা ব্যবসার কারণে প্রতিবছর মিয়ানমারে ৫০ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে।

বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২৭২ কিলোমিটার সীমান্ত থাকলেও টেকনাফ সীমান্তের কয়েকটি পয়েন্ট দিয়ে ব্যাপক আকারে ইয়াবা প্রবেশের অভিযোগ রয়েছে।

Ads