খাগড়াছড়িতে সপ্তাহ ব্যাপী একুশে বই মেলা উদ্বোধন
২২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৩ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা খাগড়াছড়িতে শুরু হয়েছে ৮ দিনব্যাপী একুশে বই মেলা। খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত বই মেলাকে ঘিরে বই প্রেমীদের মাঝে উচ্ছাস দেখা গেছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২১ফেব্রুয়ারি ২০২০খ্রি:) বিকালে বেলুন উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির প্রাক্তন সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, পৌরমেয়র রফিকুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান এ্যাড: জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, জেলা শিক্ষা কর্মকর্তা সাধন কুমার চাকমা, খাগড়াছড়ি জেলা প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরে খাগড়াছড়ির স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করা হয়।
































