দীঘিনালায় ইভটিজিংয়ের অপমান সইতে না পেরে ছাত্রীর আত্মহত্যা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ মার্চ ২০২০, ১১:১৫ পিএম


দীঘিনালায় ইভটিজিংয়ের অপমান সইতে না পেরে ছাত্রীর আত্মহত্যা

ছবি-সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রিয়া নামে এক ছাত্রী ইভটিজিংয়ের অপমান সইতে না পেরে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (০১ মার্চ ২০২০খ্রি.) সকালে উপজেলা খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রিয়া চাকমা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী। চলতি বছরে তার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা।

নিহতের স্বজনরা জানান, শনিবার কলেজ থেকে ফেরার পথে মাইনী ব্রিজ এলাকায় সহপাঠী সুমন্ত চাকমা, জয়েশ চাকমা ও অরবিল চাকমা প্রিয়া চাকমাকে ইভটিজিং করে। ধারণা করা হচ্ছে, ইভটিজিংয়ের অপমান সইতে না পেরে প্রিয়া চাকমা আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আত্মহত্যার খবর কলেজে ছড়িয়ে পড়লে প্রিয়ার সহপাঠীরা ওই তিন ইভটিজিংকারীকে মারধর করে। পরে পুলিশ খবর পেয়ে তিন ইভটিজিংকারীদের আটক করে থানায় নিয়ে যায়।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানান, সহপাঠীদের উক্তক্ত্যের কারণে প্রিয়া চাকমা আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিন ইভটিজারকে আটক করেছে পুলিশ।

Ads