খাগড়াছড়িতে গ্রামবাসীর সাথে বিজিবি সংঘর্ষে ৫ জন নিহত
০৩ মার্চ ২০২০, ০৬:৫৯ পিএম
ছবি - সংগৃহীত
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় (লাকড়ি) গাছ কাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র সংঘর্ষে বিজিবি সদস্যসহ ছয়জন নিহত হয়েছে। মঙ্গলবার (৩রা মার্চ) মাটিরাঙ্গা উপজেলার গাজিনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিজিবি সিপাহী মোহাম্মদ শাওন, গ্রামবাসী মজিদ, শাহেদ মিয়া এবং খালেদ আলী। এছাড়া, ছেলের মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু হয়েছে, জরুরি মুর্হুতে বাকীদের নাম জানা সম্ভব হয়নি।
































