রামগড়ে দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগিতার সনদ বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১০ মার্চ ২০২০, ০৬:৩৬ পিএম


রামগড়ে দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগিতার সনদ বিতরণ

ছবি-প্রতিদিনের চিত্র

“দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য” বিষয়ে রামগড় উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১০মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশন এর আয়োজনে - অক্রফ্যাম ইন বাংলাদেশ ও চ্যানেল আই এর সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার ২টি ইউনিয়নের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে ৬টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ গ্রহন করে। উপজেলা পর্যায়ে প্রথম হয়েছেন নাকাপা উচ্চ বিদ্যালয় ও ২য় হয়েছেন বলিপাড়া উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের  হাতে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আ,ন,ম বদরুদ্দোজা ।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু কাউছার, উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রাম কর্মকর্তা রেহান উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আলী   উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহআলম, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন-সদস্য করিম শাহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Ads